ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারত হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ভারত নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত দামে পেট্রোল বিক্রিতে জরিমানা ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি

পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:১৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:১৫:২২ অপরাহ্ন
পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৩০০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ৬ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঠাকুরগাঁও-৩  আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল,  উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার