ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৩:৫৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৩:৫৯:২২ অপরাহ্ন
নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ  ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ
জুয়েল রানা নওগাঁর নিয়ামতপুর উপজেলার দামপুরা এলাকায় ১৬ বিঘা জমিতে  আমের বাগান ও সাড়ে ছয় বিঘা জমিতে ড্রাগন চাষ করেন। এছাড়াও রয়েছে গরুর খামার।  এসবে সেচ ও আলো জ্বালানোর জন্য তিনি সোলার প্যানেল স্থাপন করেছেন। সেখান থেকে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করেন। গত রোববার (১৫ মার্চ) রাতের ঝড়ে সেই সোলার প্যানেল নষ্ট হয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ও সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতি হওয়ায়  তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

জুয়েল রানা বলেন, আমি ৫ বছর আগে এই এলাকায় নিজস্ব জমি ও বর্গা নিয়ে  ড্রাগন ও আম  বাগান গড়ে তুলেছি। ড্রাগন বাগানে সেচ ও 'লাইটিং' এবং আম বাগানে সেচ দেওয়ার জন্য এক বছর আগে সোলার প্যানেল লাগিয়েছিলাম। তিন মাসে আগে আরও কিছু প্যানেল লাগিয়েছিলাম। দুইবারে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্যানেল বসানো হয়। গত রোববার রাতের ঝড়ে সাত কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্যানেলের ক্ষয়ক্ষতি হয়, বাদবাকিটা ভালোভাবে কাজ করছে না। বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেছি।

তিনি বলেন, সোলার প্যানেল নষ্ট হওয়ায় ড্রাগন বাগানে সেচ ও 'লাইটিং', আম বাগানে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় গরুর খামারে লাইট জ্বালানো, ফ্যান চালানো, পানি তোলা, খড় কাটা, ঘাস কাটা মেশিন বন্ধ হয়েছে।

তিনি আরও বলেন, 'আমার সোলার প্যানেলে উৎপন্ন বিদ্যুৎ নিজস্ব চাহিদা মিটিয়ে পল্লী বিদ্যুৎতের কাছে সরবরাহ করছিলাম। প্যানেল নষ্ট হয়ে যাওয়ায় সেটাও বন্ধ হয়ে গেছে। 

আমের গাছগুলোতে গুটি আম ধরেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় বাগানের  পরিচর্যা ব্যাহত হচ্ছে।'

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের  উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহম্মদ মেশবাহুল হক  জানান, 'সোলার প্যানেল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে বিষয়টি জানায়নি।' তিনি জুয়েল রানাকে তাঁর কার্যালয়ে যোগাযোগ করতে বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, রোববার রাতের ঝড়ে উপজেলার  অনেকের বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবিসহ তাঁর (ইউএনও) বরাবর আবেদন করতে বলেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ