ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৩০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১১:৩০:৩২ অপরাহ্ন
রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সদ্য যোগদানকৃত প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ওয়ার্ডের আটজন সাবেক কাউন্সিলর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল তিনটার দিকে নগর ভবনে প্রশাসকের নিজ দপ্তরে গিয়ে তারা এই শুভেচ্ছা জানান।

এ সময় তারা নতুন প্রশাসকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে রাজশাহীর উন্নয়নে ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নতুন প্রশাসকও উপস্থিত সাবেক জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং নগরীর কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাসিকের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন দিলদার এবং ২৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় সাবেক কাউন্সিলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাবেক নেতা আশরাফুল হাসান বাচ্চু।

এছাড়া এ সময় আরও পাঁচজন সাবেক কাউন্সিলর ও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন প্রশাসককে অভিনন্দন জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট