ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৯:২৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৯:২৬:৩৪ অপরাহ্ন
মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা
রাজশাহীর মোহনপুর উপজেলায় অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৭ ই মার্চ সকালে মোহনপুর থানা মোড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানার মোড়ে পূর্ব পাশে সকালে বাকশিমইল ইউনিয়নের বারুইপাড়া গ্রামের শহর আলীর ছেলে আমজাদ হোসেন (৫৫), অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং মাংস সহ তাকে হেফাজতে নেন।পরে মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ডাক্তার খন্দকার সাগর আহমেদ ঘটনারস্থলে এসে প্রসিকিউটর হিসাবে মাংস পরীক্ষা করে অপরাধের বিষয়টি নিশ্চিত করেন। 

এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪ ধারায় মাংস ব্যবসায়ী আমজাদ হোসেন সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যৎ এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবেও বলে তিনি সতর্ক করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট