ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৪৬:৪৪ অপরাহ্ন
রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহী নগরীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। 

সোমবার (১৬ মার্চ) রাত সোয়া ১২টায় চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের (রেলমাঠ) একটি লেবু বাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, সদর কোম্পানির একটি অভিযানিক দল নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তা বস্তায় বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তা দুটি পরীক্ষা করে ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

এ সময় একই স্থান থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা ও একটি চাকু রয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এসব ককটেল ও অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

মঙ্গলবার সকালে উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান