ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

ধানমন্ডির একটি বাসার পার্কিংয়ে গাড়িচালকের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:৫৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:৫৭:১৬ পূর্বাহ্ন
ধানমন্ডির একটি বাসার পার্কিংয়ে গাড়িচালকের মৃত্যু ধানমন্ডির একটি বাসার পার্কিংয়ে গাড়িচালকের মৃত্যু
রাজধানীর ধানমন্ডির একটি বাসার নিচে পার্কিংয়ে রফিজ ইসলাম (২৫) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার দিকে ধানমন্ডি-১৯, রোড নাম্বার ১০/এ মধুবাজার এলাকার একটি বাড়ির নিচে পার্কিংয়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে গ্যারেজে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিয়ে গাড়ি ধোয়ার কাজ করছিলেন। এর কিছুক্ষণ পর গাড়ির পাশে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
 
আল-আমিন আরও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাথা ঘুরে পড়ে যেয়ে থাকতে পারেন। রফিজের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার আমির হোসেন।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। বর্তমানে মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক