ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৫৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৫৮:৪৮ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ছয় জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি), চন্দ্রিমা এবং শাহমখদুম থানা পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে থেকে শুরু করে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ১৫ মার্চ রাত ১১টার দিকে চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকা থেকে মুঞ্জুর ও সুজন, ১৬ মার্চ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ওমরপুর (গির্জার পূর্ব পাশে) এলাকা থেকে মিনহাজ ও চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া (পেঁপে বাগানপাড়া) এলাকা থেকে জীবন এবং একই দিন সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানার বনলতা আবাসিক এলাকা থেকে হাবিবুর ও রহিদুলকে গ্রেফতার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালিয়া থানার সপুরা দক্ষিণ শালবাগান গ্রামের (বর্তমানে শাহমখদুম থানার ওমরপুর গ্রামে বসবাসরত) মো: সেন্টু মিয়ার ছেলে মো: মিনহাজ আলী ওরফে জয় (২৭); চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া (কৃষি কলেজ) গ্রামের মো: ছয়ের আলীর ছেলে মো: মুঞ্জুর আলী (৪০); একই থানার মুশরইল পূর্বপাড়া গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে মো: সুজন আলী (২৮); একই থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া (পেঁপে বাগান পাড়া) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো: জীবন (২৮); নওগাঁ জেলার মান্দা থানার বিলসুলশুনিয়া গ্রামের (বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়ায় বসবাসরত) মো: রওশন আলীর ছেলে মো: হাবিবুর আলী (২১) এবং শাহমখদুম থানার পবা নতুনপাড়া (বড় বনগ্রাম) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো: রহিদুল ইসলাম (২২)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।  

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 


গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মিনহাজের কাছ থেকে ৩০ পিস, মুঞ্জুরের কাছ থেকে ৫ পিস, সুজনের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও জীবনের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা, হাবিবুরের কাছ থেকে ৬ পিস এবং রহিদুলের কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত মিনহাজের বিরুদ্ধে আরএমপি’র পৃথক থানায় ১টি মাদক মামলা সহ মোট ২টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক