ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শাহ মখদুমে আবারও সক্রিয় জুয়ার বোর্ড, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গোদাগাড়ীর মাদক কারবারীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৪০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৪০:৪৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল
রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং বিএমডিএ-র সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা  হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান এবং ব্যারিস্টার আমিনুল হক ও ড, এম আসাদুজ্জামানের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদের আদর্শকে বুকে নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলনে অবিচল রয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনায় আজ আমরা একত্রিত হয়েছি।”

বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “প্রয়াত নেতৃবৃন্দের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে। আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার পাশাপাশি রাজনৈতিক শিষ্টাচার ও জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “গোদাগাড়ী-তানোরের উন্নয়নে ব্যারিস্টার আমিনুল হক ও ড. আসাদুজ্জামানের অবদান চিরস্মরণীয়। তাদের অভাব আজ প্রতিটি পদে পদে অনুভূত হচ্ছে।”

ইফতারের আগে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত

দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত