ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের অজান্তেই কিডনির ক্ষতি করতে পারে শরীরে বাসা বাঁধা অন্য রোগ অনুষ্কাও কি রশ্মিকার পথে হেঁটে বিয়ের পিঁড়িতে বসছেন মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি ২০২৬ বিশ্বকাপের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ গোদাগাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল হরমোনের কারসাজিতে চোখের যে ৫ লক্ষণ অবহেলা করলে বড় বিপদ! পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না ইজরায়েল! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা ট্রাম্পের কাবুলের হাসপাতালে পাক হামলায় ৪০০ জনের মৃত্যু

কাবুলের হাসপাতালে পাক হামলায় ৪০০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:২৮:১১ অপরাহ্ন
কাবুলের হাসপাতালে পাক হামলায় ৪০০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্থানের ভয়াবহ বিমান হামলায় দু'হাজার বেডের একটি বড় হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রকে ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ২৫০ মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আফগান প্রশাসনের মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানিয়েছেন, সোমবার রাতে প্রায় নয়টার সময় এই হামলা চালানো হয়। তাঁর কথায়, হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন বহু মানুষ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ভবনের বড় অংশ ধসে পড়ে এবং বহু মানুষ চাপা পড়েন।

আর এক মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, বেসামরিক পরিকাঠামোর উপর হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে। তাঁর দাবি, চিকিৎসাধীন বহু রোগী এই হামলার শিকার হয়েছেন। ঘটনাটিকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ বলেও উল্লেখ করেন।

তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, তারা কোনও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বক্তব্য, অভিযানের লক্ষ্য ছিল কেবল সামরিক পরিকাঠামো।

তাঁর দাবি, আফগানিস্তানের কিছু অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর প্রযুক্তিগত সহায়তা কেন্দ্র এবং গোলাবারুদ মজুতস্থল ছিল। সেই সব জায়গায় নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনার জেরে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। সীমান্ত পরিস্থিতি আগেই টানটান ছিল। তার মধ্যেই এই হামলার অভিযোগ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই,  রাসিক প্রশাসক

প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক