ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানের শতাধিক ড্রোন!

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:৪৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:৪৮:৩১ পূর্বাহ্ন
ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানের শতাধিক ড্রোন! ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানের শতাধিক ড্রোন!
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন।
 
ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার জন্য ইসরাইলি বাহিনী ‘কাজ করছে’ বলেও জানান তিনি।
 
ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।
 
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, ইরানি ড্রোনগুলোকে ইসরাইলের দিকে অগ্রসর হতে দেখা গেছে। 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যাচ্ছে।
 
এদিকে সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করার জন্য পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছিল ইসরাইল, তাতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।
 
এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ।
 
হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।
 
ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে জড়িত আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ দিয়েছেন ইসরাইলি হামলায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা