ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

অস্কার মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তির কথা বললেন জাভিয়ের বারডেম

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০২:৫০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০২:৫০:০২ অপরাহ্ন
অস্কার মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তির কথা বললেন জাভিয়ের বারডেম ছবি: সংগৃহীত
২০২৬ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কারের ৯৮তম আসর। সেখানে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার জন্য মঞ্চে উঠেছিলেন জাভিয়ের বারডেম। বক্তব্যের শুরুতেই তিনি যুদ্ধবিরোধী অবস্থান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেন। তার এই মন্তব্যের পর অনেক দর্শক দাঁড়িয়ে হাততালির মাধ্যমে সমর্থন জানান।

শুধু বক্তব্যেই নয়, পোশাকের মাধ্যমেও নিজের অবস্থান প্রকাশ করেন এই অভিনেতা। তার পরা পোশাকের বুকের অংশে যুদ্ধবিরোধী একটি বার্তা লেখা ছিল এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দুটি ব্যাজও লাগানো ছিল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের মধ্যেই বারডেমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগেও চলতি মৌসুমে টেলিভিশন পুরস্কার অনুষ্ঠানের লাল গালিচায় গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন জাভিয়ের বারডেম। তিনি বলেন, গাজায় যে পরিস্থিতি চলছে তা নিয়ে তিনি গভীর উদ্বেগে আছেন। তার মতে, আন্তর্জাতিক গণহত্যা গবেষণা সংস্থাগুলো গাজার ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। এই পরিস্থিতি বন্ধ করতে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার আহ্বান জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও গাজা ইস্যুতে সরব ছিলেন তিনি। সে সময় শতাধিক শিল্পীর সঙ্গে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বিষয়ে নীরবতার সমালোচনা করা হয়।

হলিউডের বড় মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন প্রসঙ্গে বারডেমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ এটিকে বিতর্কিত বলেও মন্তব্য করেছেন। সূত্র: ভ্যারাইটি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ