ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নোরা-সঞ্জয়ের আইটেম গানে অশ্লীল শব্দ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০২:৪২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০২:৪২:৫৮ অপরাহ্ন
নোরা-সঞ্জয়ের আইটেম গানে অশ্লীল শব্দ ছবি: সংগৃহীত
নতুন গান মানেই দর্শক মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। আর সেই আইটেম গানে যদি থেকে থাকেন নোরা ফাতেহি, সঙ্গে সঞ্জয় দত্ত, তাহলে বলাই বাহুল্য, এক কথায় গান হিট। তবে সব ক্ষেত্রে কি চেনে সমীকরণ মিলে যায়? একেবারেই নয়। আর এবার তেমনটাই ঘটল সদ্য মুক্তি প্রাপ্ত গান ‘‘সারকে চুনর তেরি সারকে’’-র ক্ষেত্রে।

মাঝে মধ্যেই এমন গান প্রকাশ্যে আসে, যার কথাবার্তা বা দৃশ্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়। সম্প্রতি তেমনই সমালোচনার মুখে পড়েছে আসন্ন ছবি কেডি দ্য ডেভিল-এর একটি নতুন গান। গানটিতে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত এবং নোরা ফাতেহি-কে। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে নাচ নয়, বরং গানের কথাই।

গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। অনেকের অভিযোগ, গানের কথায় অতিরিক্ত দ্ব্যর্থবোধক ও অশালীন ইঙ্গিত রয়েছে, যা শিশু-কিশোরদের জন্য একেবারেই উপযুক্ত নয়।

শুধু গানের কথা নয়, ভিডিওটিতেও নোরা ফতেহির উপস্থিতিকে ‘ভালগার’ বলে অভিযোগ তুলেছেন একাংশের দর্শক। তাঁদের মতে, গানের দৃশ্যায়ন এবং কথার ভঙ্গি মিলিয়ে পুরো বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একসময় ভারতীয় গানের কথায় আনন্দ ও অর্থবহ বার্তা থাকত। এখন সেই জায়গায় অনেক ক্ষেত্রেই অশালীন ইঙ্গিতের ব্যবহার বেড়ে গেছে। ফলে নতুন এই গানটি বর্তমানে প্রবল কটাক্ষের শিকার। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এমন গানের কথা কীভাবে সেন্সর বোর্ডের অনুমোদন পেল? তা নিয়ে তুঙ্গে এখন তর্জা। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম