ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনি

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:৪০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:৪০:১৩ পূর্বাহ্ন
ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনি ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে : খামেনি
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি বলেন, “এই অপরাধের মাধ্যমে (ইসরায়েলের) জায়নবাদি শাসকরা নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক নিয়তি নিশ্চিত করেছে এবং নিশ্চিতভাবেই তাদেরকে ওই পরিণাম দেওয়া হবে।

শুক্রবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে এএফপি ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

তেহরানসহ কয়েকটি শহরে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর খামেনি তার বক্তব্যে বলেন, ‘জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।’

বক্তব্যের শুরুতে খামেনি বলেন, “মহান ইরান জাতির উদ্দেশে বলছি! জায়নবাদিরা তাদের অশুভ ও রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে এবং আবাসিক এলাকায় আঘাত করে তাদের দুর্বিনীত চরিত্র উন্মোচিত হয়েছে। জায়নবাদি শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। তাদের উচিত কড়া জবাবের অপেক্ষায় থাকা।”

খামেনি আরও বলেন, “এই হামলায় বেশ কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন। তবে তাদের উত্তরসূরিরা অবিলম্বে তাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে সামনে এগিয়ে নিতে দায়িত্বভার গ্রহণ করবেন।”

এর আগে, ইরানের সশস্ত্রবাহিনীও ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি এক বিবৃতিতে বলেন, ‘নিশ্চিতভাবেই সশস্ত্র বাহিনী জায়নবাদিদের হামলার জবাব দেবে। ইসরায়েলকে কড়া মূল্য চুকাতে হবে এবং তাদের উচিত ইরানের সশস্ত্র বাহিনীর কাছ থেকে শক্তিশালী পাল্টা জবাবের অপেক্ষায় থাকা।”

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ ভোরে বড় আকারে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালানো হয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। অনেক বেসামরিক মানুষ মারা যাওয়ার তথ্যও পাওয়া গেছে।

আগে রেকর্ড করে রাখা এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা ইসরায়েলের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছি। পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত ইরানের বিজ্ঞানী, দেশটির ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাতাঞ্জ ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে এই সামরিক অভিযান শুরু হয়েছে। এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান