ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

বাবার আদর্শে মানুষের সেবায়: ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতি

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫৮:১৭ পূর্বাহ্ন
বাবার আদর্শে মানুষের সেবায়: ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতি বাবার আদর্শে মানুষের সেবায়: ঈদের শুভেচ্ছা জানালেন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নুসরাত আরা স্মৃতি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসা. নুসরাত আরা স্মৃতি নগরবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাবার আদর্শ অনুসরণ করে মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় নুসরাত আরা স্মৃতি বলেন, “পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমি ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডসহ রাজশাহী নগরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক—এই প্রার্থনা করি।”


তিনি বলেন, মানুষের সেবাই তার প্রধান লক্ষ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকাবাসীর প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কাজ করতে চান।


নুসরাত আরা স্মৃতি রাজশাহী নগরের সুপরিচিত সাবেক কাউন্সিলর ও দুইবারের প্যানেল মেয়র মরহুম সাইদুজ্জামান খাঁন (মাতো)’র কন্যা। সাইদুজ্জামান খাঁন টানা প্রায় ২৮ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সততা, আদর্শ ও জনসেবার জন্য এলাকাবাসীর কাছে ব্যাপক সম্মান অর্জন করেন।


তার নেতৃত্বে এলাকায় মন্দির-মসজিদ উন্নয়ন, রাস্তা ও ড্রেন নির্মাণ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিশ্চিতকরণ, টিউবওয়েল স্থাপন, নারীদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়। এছাড়া ওয়ার্ডে আরবান ক্লিনিক স্থাপনের উদ্যোগ, পঞ্চবটি শ্মশান মন্দির নির্মাণ এবং বাঁধ নির্মাণে সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


নুসরাত আরা স্মৃতি বলেন, “আমার আব্বু মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সারাজীবন এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তার সততা, ত্যাগ ও আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। আমি তারই আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই।”


তিনি আরও বলেন, “আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। জনগণের সেবা করাই আমার লক্ষ্য। আপনারা আমাকে সুযোগ দিলে আমি আমার বাবার মতো মানুষের জন্য কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”


আসন্ন রাসিক নির্বাচনে ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে ঈদের এই আনন্দঘন সময়ে সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত