ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

জননেতা ব্যারিষ্টার মিলনকে গণসংবর্ধনা

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:৩০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:৩০:৩১ পূর্বাহ্ন
জননেতা ব্যারিষ্টার মিলনকে গণসংবর্ধনা জননেতা ব্যারিষ্টার মিলনকে গণসংবর্ধনা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের (ইউপি) ৩ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আদর্শিক ও  পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (ভারপ্রাপ্ত) সম্পাদক জননেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এদিন গণসংবর্ধনায় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছর স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নাম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এসব মামলায় নেতাকর্মীদের রাতের পর রাত পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। রাত কেটেছে অনাহার-অর্ধাহারে মাঠে- বনজঙ্গলে। এসময় দিশেহারা ভুক্তভোগী এসব নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন জননেতা ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।

মিথ্যা মামলায় ভুক্তভুগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য এসব নেতাকর্মীরা তার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলনকে গণসংবর্ধনা দিয়েছেন। এ সময় তারা মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মিলনের পক্ষে ভোটের মাঠে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এদিকে একইদিন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ  সম্পাদক ও পাকড়ি ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুত্বরভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে রামেক হাসপাতালে ছুটে যান জননেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এসময় তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দিয়ে তার আশু রোগমুক্তি কামনা করে তার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। বিএনপির তৃণমূলের ভাষ্য, ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন মানবিক কাজের মাধ্যমে নেতা, কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের হৃদয়ে পৃথক জায়গা করে নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক