ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৮:৫২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৮:৫২:৪৬ অপরাহ্ন
রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত
মোঃ মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার দায়িত্ব গ্রহণের পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর দপ্তর কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও প্রশাসককে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

পরে দুপুরে দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।

মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর আস্থা ও বিশ্বাসের কারণেই তিনি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

নতুন প্রশাসক বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, জলাবদ্ধতা নিরসন এবং মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর পরদিন ১৫ মার্চ নবনিযুক্ত প্রশাসক মন্ত্রণালয়ে যোগদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন