ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৫:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৫:১৯:৪৭ অপরাহ্ন
রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম বজলুর রশীদ।

সোমবার দুপুরে নগর ভবনে নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যথাযথভাবে পালন করবো। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বৃদ্ধি করা হবে। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিক ভোগান্তী দূর করা হবে।

তিনি আরো বলেন, সিটি কর্পোরেশনকে একটি কার্যকর সিটি কর্পোরেশনে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী ও সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি ওয়ালিউল হক রানা ,শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, সাবেক আহ্বায়ক ও ১ নং সদস্য এ্যাড. এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, রাজপাড়া থানা বিএনপির মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব, নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদল আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এরআগে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত রাসিক প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। নবনিযুক্ত রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০