ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

এবার ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা!

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:১৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:১৩:৪৫ পূর্বাহ্ন
এবার ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা! এবার ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা!
তেহরানে দুই দফায় হামলার পর ইসরাইল এবার ইরানের রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ইরানের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে তৃতীয় দফায় হামলা শুরু করেছে।
 
এর আগে ইরানের রাজধানীজুড়ে আবারও বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে জানান তেহরানের বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। 
 
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, তেহরানে নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া যাচ্ছে।
 
রয়টার্স জানিয়েছে, শহরের ওপর দিয়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দও শোনা যাচ্ছে। 
 
এদিকে ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।
 
ইসরাইলের হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসিও নিহত হয়েছেন। 
 
সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক