ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৪:১১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৪:১১:২০ অপরাহ্ন
ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে আসে, নেপথ্যে থাকতে পারে আরও কিছু শারীরিক সমস্যা ফাইল ফটো
মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা অনেকেরই আছে। বারে বারেই জিভ শুকিয়ে আসে। যত বারই জল পান করুন না কেন, সমস্যার সমাধান হয় না। জিভের সঙ্গে গলাও শুকিয়ে যায় অনেকের। স্বরেও বদল আসতে পারে। আবার মুখের ভিতর দুর্গন্ধও হয়। জিভ শুকিয়ে যাওয়ার সমস্যা খুব মারাত্মক নয়। যদিও বিশেষ কিছু ক্ষেত্রে তা জটিল রোগের পূর্ব লক্ষণ হতে পারে। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ‘ড্রাই মাউথ’ বা ‘জেরোস্টোমিয়া’। মুখের ভিতরে যে লালাগ্রন্থি থাকে, তা যদি পর্যাপ্ত পরিমাণে লালারস তৈরি করতে না পারে, তখন জেরোস্টোমিয়া হয়। অনেকের রোজ সকালে ঘুম ভাঙার পরেই গলা, জিভ শুকিয়ে আসে। তাড়াতাড়ি হাতড়ে জল খেয়ে তবে একটু শান্তি। প্রায়শই এই রকম হচ্ছে কি? জেনে নিন, কী কী কারণে এমনটা হচ্ছে।

নির্দিষ্ট ওষুধ খেলে: বেশ কিছু ওষুধের কারণে এ রকম হতে পারে। অবসাদ, উদ্বেগ, ব্যথা কমানো ও পেশি শিথিল করার ওষুধে গলা শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নতুন নতুন এই ধরনের ওষুধ খাওয়া শুরু করার পর যদি এই সমস্যা দেখা দেয়, তা হলে চিকিৎসককে বিষয়টি জানান।

মুখ দিয়ে শ্বাস: ঘুমোনোর সময় মুখ দিয়ে শ্বাস নিলেও গলা শুকিয়ে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এই কারণেই গলা শুকিয়ে থাকে। কাজেই মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকলে সচেতন হয়ে এই অভ্যাসটি ত্যাগ করুন।

ডায়াবিটিস থাকলে: ডায়াবিটিস থাকলেও গলা শুকিয়ে যেতে পারে। এছাড়া ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যে ওষুধ খান, তা থেকেও এমন হতে পারে। এই রকম সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

ধূমপান ও মদ্যপান: ধূমপান কেবল ফুসফুসের ক্ষতিই করে না। এটি মুখের লালা তৈরি হওয়ার পরিমাণও কমিয়ে দেয়। ফলে গলা শুকিয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। একটি ডেন্টাল জার্নালের গবেষণা বলছে, ধূমপায়ীদের মধ্যে প্রায় ৩৯ শতাংশ এই সমস্যায় ভুগছেন। আর অতিরিক্ত অ্যালকোহলে শরীরে জলের ঘাটতি দেখা দেয়, সেই কারণেও গলা শুকিয়ে যেতে পারে।

জলের ঘাটতি: অনেকেই প্রয়োজনের তুলনায় কম জল খান। পর্যাপ্ত জল না খেলে শরীর জলশূন্য হয়ে যায়, ফলে গলা শুকিয়ে যেতে পারে। এই সমস্যা এড়াতে প্রতিদিন কম করে ৮ গ্লাস জল খান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২