ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব

ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনা

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:৫৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:৫৫:২০ পূর্বাহ্ন
ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনা ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনা
ডিয়েগো ম্যারাডোনার ক্লাবে যোগ দিলেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। দুই বছরের জন্য তাকে চুক্তি করিয়েছে সিরি আ’র চ্যাম্পিয়নরা। চাইলে আরও এক বছর মেয়াদ বাড়ানোর কথাও রয়েছে চুক্তিতে। এই ক্লাবে ডি ব্রুইনা সতীর্থ হিসেবে পাচ্ছেন তার জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকুকে।

বৃহস্পতিবার (১২ জুন) নাপোলির সভাপতি অরেলিও দে লরেন্তিস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুইনার দলে যোগ দেয়ার খবর জানিয়েছেন।

প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডারদের একজন ডি ব্রুইনার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ শেষ হয় এই মাসেই। সিটিতে সাফল‍্য মাখা ১০ বছরের ক‍্যারিয়ার শেষে ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিয়েছেন তিনি।

২০১৫ সালে জার্মান ক্লাব ভল্‌ফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। এরপর গত এক দশকে ১৯টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ‍্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ‍্যাম্পিয়নস লিগ শিরোপা। দুইবার হয়েছেন প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ার এর আগে ডি ব্রুইনাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত