ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় কফ সিরাপ জব্দ পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৪১:১৫ অপরাহ্ন
তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ তানোরে এতিমখানা ও মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ
রাজশাহীর তানোরের বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে বন্ধুপ্রতীম দেশ সৌদি আরব থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে এসব খেজুর। রোববার (১৫মার্চ) সকালে উপজেলা প্রশাসনিক হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপহারের এই খেজুরের মান ও বিতরণের চিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও প্রকাশ করার পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিশেষ বরাদ্দের মোট ২১ কার্টুন খেজুর তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের অনুকূলে এ উপজেলায় এসে পৌঁছায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন ও কম্পিউটার অপারেটর সাকিলের সার্বিক ব্যবস্থাপনায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে এই খেজুর বিতরণ করা হয়।

সরবারহকৃত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলার প্রতিটি এতিমখানা পেয়েছে ৭ প্যাকেট করে খেজুর এবং প্রতিটি হাফিজিয়া মাদ্রাসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ প্যাকেট করে খেজুর। বিশেষ করে কামারগাঁ, তানোর, মুণ্ডুমালা, কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ ও চান্দুড়িয়া এলাকার মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত থেকে তাদের বরাদ্দ বুঝে নেন।

বিতরণকালে ইউএনও নাঈমা খান বলেন, "সরকার বিদেশ থেকে পাওয়া এই উপহার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছে। আমরা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এই খেজুর বিতরণ নিশ্চিত করেছি যেন এতিম ও হাফেজ ছাত্ররা এর সুফল পায়।" পবিত্র রমজানে ইফতারের সময় এতিম শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে এই সরকারি উপহার বিশেষ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা