ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে

খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৩৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৩৮:১০ অপরাহ্ন
খুলনায় দিন-দুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা রাশিফুল আনাম রাশু। সংগৃহীত ছবি
খুলনা মহানগরীর দৌলতপুরে দিনে দুপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিফুল আনাম রাশু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশু খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের পুত্র।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রাশিফুল আনাম রাশু কল্পতরু মার্কেটের ভেতরে একটি দোকানে বসে কেরাম খেলছিলেন। এ সময় হঠাৎ দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক হেঁটে এসে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতকদের ছোঁড়া তিনটি গুলি রাশুর মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান  ডিজেল ও পেট্রোল জব্দ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ