ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৩৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:৩৫:০২ অপরাহ্ন
স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে গ্লোবাল আইকন আলিয়া ভাটের যাত্রা আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
বলিউডে আলিয়া ভাটের উত্থান ঘটে ২০১২ সালে, যখন তিনি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় ‘শানায়া’ চরিত্রে অভিনয় করেন। সেই সময়ে অনেকেই তাকে কেবল একজন ‘স্টার কিড’ হিসেবেই দেখেছিলেন। কিন্তু আজ আলিয়া ভাটকে স্বীকৃত ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী এবং গ্লোবাল আইকন হিসেবে দেখা হয়। রবিবার, ১৫ মার্চ, আলিয়া ৩৩ বছরে পা দিয়েছেন। জন্মদিনের এই দিনে তার কিছু অজানা তথ্য প্রকাশ করা হলো—

ছোটবেলায় আলিয়া ছিলেন বেশ চঞ্চল ও গোলগাল। পরিবারের সদস্যরা তাকে ‘আলু’ নামে ডাকতেন, আর বাবা মহেশ ভাট তাকে ‘আলু বালু’ বলে সম্বোধন করতেন।

যদিও আলিয়া বলিউডের প্রথম সারির অভিনেত্রী, তিনি ভারতের নাগরিক নন। তার মা সোনি রাজদান ব্রিটিশ বংশোদ্ভূত হওয়ায় আলিয়ার কাছে ব্রিটিশ পাসপোর্ট এবং নাগরিকত্ব রয়েছে।

অনেকে মনে করেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ আলিয়ার প্রথম ছবি। কিন্তু ১৯৯৯ সালে মাত্র ৫ বছর বয়সে তিনি ‘সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জিন্তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন।

‘শানায়া’ চরিত্রে অভিনয়ের জন্য আলিয়াকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। প্রায় ৪০০ জনের অডিশনের পর তাকে নির্বাচিত করা হয়। এই চরিত্রে কাজ করার শর্ত ছিল মাত্র ৩ মাসে ১৬ কেজি ওজন কমানো।

পর্দার সাহসী গ্ল্যামার গার্ল হলেও বাস্তবে আলিয়া ভীষণ ভীতু। তিনি নিক্টোফোবিয়ার (শিকার, যার কারণে রাতে ঘুমানোর সময় ঘরে আলো জ্বালিয়ে রাখেন বা জানালা খোলা রাখতে পছন্দ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক