ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৩:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৩:১১:০৭ অপরাহ্ন
ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প ফাইল ফটো
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন মিত্ররা যদি হরমুজ প্রণালী খুলতে সাহায্য করতে ব্যর্থ হয়, তাহলে ন্যাটো ‘খুব খারাপ’ ভবিষ্যতের মুখোমুখি হবে।

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে সাহায্য করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
এর আগে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
 
রোববার দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেমন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করেছে, তেমনি তিনি আশা করেন, ইউরোপ হরমুজ প্রণালীতে সহায়তা করবে যার বন্ধ হওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে।
 
‘যদি কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায় বা যদি কেউ সহায়তা পাঠাতে অস্বীকার করে তাহলে আমি মনে করি এটি ন্যাটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে।’ ট্রাম্প বলেন, যিনি বছরের পর বছর ধরে এই জোটকে মার্কিন অনুদানের উপর ভিত্তি করে মুক্তভাবে কাজ করার সমালোচনা করে আসছেন।
 
ট্রাম্প আরও বলেন, এটা কেবল তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা, হরমুজ প্রণালীর সুবিধাভোগী। তারা যাতে সেখানে খারাপ কিছু না ঘটে তা নিশ্চিত করতে সাহায্য করবেন।’
 
তিনি কি ধরনের সহায়তার কথা বলছেন সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি মাইন সুইপারদের পাশাপাশি এমন লোকদেরও চান যারা (ইরানের) উপকূলে থাকা কিছু খারাপ পক্ষকে হটাবেন।
 
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী সুরক্ষিত করার বিষয়ে তিনি সাতটি দেশের সাথে আলোচনা করছেন।
 
বলেন, ওয়াশিংটন ইরানের সাথে যোগাযোগ করছে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন তেহরান সংঘাতের অবসান ঘটাতে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত কিনা।
 
এদিকে প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা তেল বাজারকে নাড়া দিয়েছে, যেখানে সরবরাহ ঝুঁকির কারণে গত দুই সপ্তাহ ধরে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা