ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ বগুড়ায় বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১

ওড়িশার হাসপাতালে আগুন! ১০ রোগীর মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০২:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০২:৫৮:১৩ অপরাহ্ন
ওড়িশার হাসপাতালে আগুন! ১০ রোগীর মৃত্যু ছবি: সংগৃহীত
ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে আইসিইউ-তে চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে গিয়েছেন। তিনিই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মোহন।

জানা গিয়েছে, কটকের ওই হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোর ৩টে নাগাদ আচমকা আগুন লেগে যায়। দ্রুত ওয়ার্ডে আগুন ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হাসপাতালের কর্মীরা ‌যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১০ জনকে বাঁচানো যায়নি। মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউ-এর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যেতে যেতে আরও তিন জন প্রাণ হারান। তবে আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে না ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে, তা এখনও স্পষ্ট নয়। ভোরেই হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও। পরিস্থিতি খতিয়ে দেখার পর গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মোহন। চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও তাঁরা কথা বলেছেন।

কী ভাবে ভোররাতে আচমকা আইসিইউ-তে আগুন লাগল? মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, এসসিবি হাসপাতালের ট্রমা কেয়ারের আইসিইউ-তে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। প্রাথমিক ভাবে সেখান থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। রোগীদের উদ্ধার করতে গিয়ে হাসপাতালের অনেক কর্মচারী জখম হয়েছেন। অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী পোড়া ক্ষত নিয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। এ ছাড়া, ট্রমা কেয়ার থেকে ২৩ জন রোগীকে অন্যত্র সরানো হয়েছে। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেবানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনার তদন্তে যদি কারও গাফিলতি প্রকাশ্যে আসে, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন।

ওড়িশার ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জখমদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক