ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০২:৫৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০২:৫৫:১২ অপরাহ্ন
বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান ছবি: সংগৃহীত
সাড়ে ৪ দশকেরও বেশি সময় পর বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনতার প্রধানমন্ত্রী। খাল কাটা কর্মসূচিকে ঘিরে স্থানীদের মাঝে ছিল উচ্ছ্বাস আর আনন্দ।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের সাহাপাড়া খালের মাটি কাটার মধ্য দিয়ে দেশজুড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কোদাল হাতে নিজেই খাল খননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 
 
দিনাজপুরের কাহারোলবাসীর সাহাপাড়া খাল। এক সময়ের ভরা এ খাল এখন মৃতপ্রায়। কৃষকের মুখে হাসি ফোটানো খাল এখন কাহারোলের দুঃখ। সেই দুর্দশা ঘোচানোর কাজে হাত দিলো সরকার।
 
খাল খননে অংশ নেন কয়েকশো নারী-পুরুষ। তাদের মাঝে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। খাল খননের পর বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ পরলেও ধীরে ধীরে বিএনপি সরকার সব অঙ্গিকার বাস্তবায়ন করবে। সারা দেশ ও সবার জন্য সুষম উন্নয়ন করা হবে।
 
বিএনপির নির্বাচনী অঙ্গিকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সরকার গঠনের এক মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পাইলট প্রজেক্টের আওতায় প্রথম ৬ মাসে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন করা হবে। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২