ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০২:৪৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০২:৪৪:২২ অপরাহ্ন
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নওগাঁর আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন আমতলীতে আত্রাই উপজেলা সিএনজি শ্রমিক মালিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপদেষ্টা মোতালেব হোসেন মোতা এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

আত্রাই উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মাহাতাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নয়নসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও শ্রমিকরা। এ সময় প্রায় ২০০ জন শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী হিসেবে লাচ্ছা, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

প্রধান অতিথি মোতালেব হোসেন মোতা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পরিশ্রমের ফলেই সমাজ ও রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সকল শ্রমিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। 

সিএনজি চালক হাবিবুর রহমান বলেন, আমরা গত ১৭ বছর এ ধরনের কোন ঈদ উপহার ও আর্থিক সহায়তা পায়নি। ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে আমরা অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। এতে আমাদের পরিবার নিয়ে ঈদ উদযাপন কিছুটা সহজ হবে। শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান তারা। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন শ্রমিকরা। এছাড়া সংগঠনের সকল উদ্যোগে তারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩