ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ইরানের রাজধানীসহ পারমাণবিক এবং সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:৪৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:৪৮:০১ পূর্বাহ্ন
ইরানের রাজধানীসহ পারমাণবিক এবং সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা ইরানের রাজধানীসহ পারমাণবিক এবং সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত তিনটার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হামলায় টার্গেট করা হয় বেশকিছু বেসামরিক এবং আবাসিক এলাকা।

এছাড়াও ইসফাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রটি। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে অংশ নেয় বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমান। এদিকে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক