ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড

রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১৬:২০ অপরাহ্ন
রাণীশংকৈলে বিএনপি’র মামলায় জামায়াত নেতা গ্রেফতার ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তর্কের জেরে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার (১৩ মার্চ) রাতে নেকমরদ ইউনিয়নের চন্দনচহট গ্রামে উভয় পক্ষে চারজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স
ভর্তি করা হয়।

শনিবার (১৪ মার্চ) বিএনপি নেতা আরিফুল ইসলাম ৭জনের নাম উল্লেখ্য করে একটি মামলা করে। এপ্রেক্ষিতে জামায়াত নেতা রবিউল ইসলাম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে। থানা পুলিশ হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা আক্তারুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে ।

স্থানীয়রা জানায়, স্থানীয় যুবদল নেতাকর্মীরা জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করছিলেন। এ সময় তারা জামায়াতের সংসদ সদস্যদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে সমালোচনা করছিলেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেকমরদ ইউনিয়ন ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আক্তার হোসেন তার সমর্থকদের খবর দেন। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত চারজন হলেন বিএনপি নেতা আরিফুল, ফারুক, রুবেল এবং জামায়াত নেতা আক্তার হোসেন।। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ প্রসঙ্গে বিএনপি সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, জামায়াতের লোকজন বিএনপি নেতা কর্মিকে বেধরক মারপিট করে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। যার প্রেক্ষিতে মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে । বিষয়টি আমরা দলীয় ভাবে পর্যপেক্ষন করছি।

এ প্রসঙ্গে জেলা জামায়াতে ইসলামীর প্রেস সেক্রেটারী শাহাজালাল জুয়েল বলেন, আমাদের লোককে তারা মাথা ফাটিয়ে দিল ১০টি সেলাই হলো তারপরেও যদি পুলিশ আমার লোককে হাসপাতালে ভর্তি অবস্থায় গ্রেফতার দেখায়, বিষয়টি অমানবিক। আপনারা প্রেস ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, উভয়পক্ষই থানায় মামলা করেছে। একজনকে আমরা গ্রেফতার দেখিয়েছি। চিকিৎসা সম্পন্ন হলে তাকে আদালতে প্রেরণ করা হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার