ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১১:০৪ অপরাহ্ন
‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার ‎লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
নাটোরের লালপুরে নিজেকে বিপদগ্রস্ত দাবি করে একটি পরিবারের কাছে আশ্রয় নিয়ে এক মাস বয়সী কন্যাশিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পরদিন উপজেলার একটি মাঠের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের লক্ষণবাড়ি মাঠের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু নিঝুম নবীননগর গ্রামের অটোভ্যানচালক লালন উদ্দিন লালুর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশুটির চিকিৎসার জন্য মা বিজলি খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণী বিজলির পিছু নেন। নিজেকে বিপদগ্রস্ত ও অসহায় দাবি করে সাহায্য চাইলে মানবিক কারণে বিজলি খাতুন ও তার পরিবার ওই তরুণীকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন। দিনভর ওই বাড়িতে অবস্থান করার পর সন্ধ্যার দিকে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে কৌশলে নিয়ে পালিয়ে যান ওই তরুণী। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের
সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং রাতেই শিশুটির মা বিজলি খাতুন লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরদিন রোববার সকালে লক্ষণবাড়ি মাঠের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা শিশু নিঝুমকে পড়ে থাকতে দেখেন এবং উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

‎এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, শিশুটির মা শনিবার রাতেই থানায় মামলা করেছেন। এরপরই পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। রোববার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি