ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১০:৪১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১০:৪১:২০ অপরাহ্ন
রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার রাজশাহী নগরীতে চার মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১৪ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি চোলাইমদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: এরাক উদ্দিন (৫২) সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের এসারু উদ্দিনের ছেলে, শ্রী রাজা (৩২) সে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের বাসিন্দা (বর্তমানে রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় বসবাসরত) সন্তোষ কুমারের ছেলে, মোঃ হাসান আলী (৩৫), সে চন্দ্রিমা থানার জামালপুর (তাঁতপাড়া) গ্রামের মোঃ মিরাজ আলীর ছেলে ও শ্রী নির্মল (৩৭), সে একই থানার কেচুয়াতৈল খ্রিষ্টানপাড়া গ্রামের শ্রী নরেনের ছেলে।  

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, অভিযানে গ্রেফতারকৃত এরাক উদ্দিনের কাছ থেকে ৪০৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। এছাড়া রাজার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, হাসানের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নির্মলের কাছ থেকে ১০ লিটার দেশি চোলাইমদ (চুয়ারি) জব্দ করা হয়েছে।

এছাড়াও এরাক উদ্দিনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি এবং নির্মলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা আগে থেকেই চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩