ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন
ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেতানিয়াহু ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নেতানিয়াহু
ইরানে হামলার পরপরই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখবে তেলআবিব।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোরে জাতির উদ্দেশে ভাষণ দেন ইসরায়েলই প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেলআবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে।

এদিকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় দিবাগত রাত তিনটার দিকে তেহরানের বেশ কয়েকটি স্থানে দফায় দফায় অন্তত ৯টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হামলায় টার্গেট করা হয় বেশকিছু বেসামরিক এবং আবাসিক এলাকা।

এছাড়াও ইসফাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রটি। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে অংশ নেয় বেশ কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমান। এদিকে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ