ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৭:১২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৪০:১৫ অপরাহ্ন
রাসিক নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন, সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি)
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন আইনজীবী অ্যাডভোকেট মো. ফাইসাল আলম নয়ন। পেশাগত দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় ভোটারদের মধ্যে পরিচিতি অর্জন করেছেন।


অ্যাডভোকেট ফাইসাল আলম নয়ন বর্তমানে সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


রাজনৈতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন ফাইসাল আলম নয়ন। তিনি বর্তমানে জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকার মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছে। এলাকার নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।


এ বিষয়ে অ্যাডভোকেট মো. ফাইসাল আলম নয়ন বলেন, “২৩ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পেশাগত অভিজ্ঞতা এবং সংগঠনিক দক্ষতার কারণে অ্যাডভোকেট ফাইসাল আলম নয়নের প্রার্থিতা আসন্ন রাসিক নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার