ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১০:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১০:৪১:৩৯ অপরাহ্ন
নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায়
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে মোট ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। 

গত ১১ মার্চ নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কর্মসূচীর  উদ্বোধন  করেন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।  

খোঁজ নিয়ে জানা গেছে, আটটি ইউনিয়নে ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে ৩৯৮ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাজিনগর ইউনিয়নে ৪ হাজার ৮৫৪, চন্দননগর ইউনিয়নে ৪ হাজার ৪০৩, ভাবিচা ইউনিয়নে ৫ হাজার ১৩, নিয়ামতপুর সদর ইউনিয়নে ৪ হাজার ৩৫৬, রসুলপুর ইউনিয়নে ৬ হাজার ৩১০, পাঁড়ইল ইউনিয়নে ৫ হাজার ৫০, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪ হাজার ৫৮৭ ও বাহাদুরপুর ইউনিয়নে ৫ হাজার ৩৯০টি উপকারভোগী পরিবার এই সুবিধা পেয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও উপকারভোগীদের দ্রুত সহায়তা দিতে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়ন, ২নং চন্দননগর ইউনিয়ন ও ৫নং রসুলপুর ইউনিয়নে চাল বিতরণ করা হয়।

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ বলেন, 'আমরা গত ১১ মার্চ ও ১২ মার্চ দুইদিনে ৪ হাজার ৩৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। প্রথম দিনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় উপস্থিত থেকে চাল বিতরণ করেন।'

চন্দননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, 'কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবছর সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।

চন্দননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের ইউনিয়নে ৪ হাজার ৪০৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অত্র ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৬ হাজার ৩১০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের হীরা জানান, কোন ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার সাথে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুর্শিদা খাতুন বলেন, 'ভিজিএফের এই চাল মূলত হতদরিদ্র, অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা, বয়স্ক ও স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। তালিকাভুক্ত প্রকৃত উপকারভোগীদের মাঝেই চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার