ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা

রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৮:৫১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৮:৫১:২৬ অপরাহ্ন
রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাসিকের প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

নিয়োগের খবর প্রকাশ্যে আসার পরই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর  বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। 

শুভেচ্ছা বার্তায় মিলু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখি, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরীকে সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। 

স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ থেকে শনিবার (১৪ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে রাজশাহী সহ মোট পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। অন্য চারটি সিটি কর্পোরেশন হল বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার