ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল রাশিয়ার বিরুদ্ধে ‘সাইলেন্ট ডেথ’ কমান্ডো মোতায়েন ইউক্রেনের! সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

তানোরে রোজা না রেখে আযান দেয়ায় পিটিয়ে জখম

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৮:০৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৮:০৩:১১ অপরাহ্ন
তানোরে রোজা না রেখে আযান দেয়ায় পিটিয়ে জখম তানোরে রোজা না রেখে আযান দেয়ায় পিটিয়ে জখম
রাজশাহীর তানোরে রোজা না রেখে মসজিদে আযান দেয়ার অভিযোগে তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (১১মার্চ) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

জানা গেছে,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর গ্রামের মৃত নমির উদ্দিনের পুত্র মনিরুল ইসলাম(৪৫)। গত বুধবার ইফতারের পর মসজিদে মাগরিবের আযান দেন মনিরুল।কিন্ত্ত রোজা না রেখে আযান দেয়ার অভিযোগ তুলে একই গ্রামের আকাশ, আতাবুর ও সাঈদ মিলে মনিরুলকে বেধড়ক মারপিট করেন। এসময় মনিরুলকে উদ্ধারে এগিয়ে আসেন ১০ মাসের অন্তঃস্বত্তা তার স্ত্রী শামসুন্নাহার ও ভাই সাদিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান,এ সময় আকাশ, আতাবুর ও সাঈদ তাদের বেধড়ক মারপিট করে। তাদের মারপিটে মনিরুলের মাথা ফেটে যায় এবং অন্তঃসত্ত্বা শামসুন্নাহারের পেটে লাথি দিলে সে সেখানেই লুটিয়ে পড়ে। এছাড়াও সাদিকুলকে ব্যাপক মারপিট করা হয়। প্রতিবেশীরা এসে তাদের বিধস্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।তারা এখানো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এবিষয়ে শামসুন্নাহার বলেন,তারা তার পেটে আঘাত করার পর থেকেই পানি ভাঙছে এবং তিনি শারিরীকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন।গর্ভের সন্তান বাঁচবে কি না এ নিয়ে তিনি মানুষিকভাবে ভেঙে পড়েছেন। 

সাদিকুল ইসলাম বলেন, তারা বিএনপি করেন।কিন্ত্ত এবার জামায়াতের ভোট করার অপরাধে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তারা তাদের মারপিট করেছে।

মনিরুল ইসলাম বলেন, তিনি রোজা ছিলেন,মিথ্যা অভিযোগ তুলে তারা তাদের এভাবে মারপিট করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়