ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৪:৫৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৪:৫৯:৫৭ অপরাহ্ন
আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. রাব্বিন জামান। স্থানীয়ভাবে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত এই তরুণ সংগঠক নগরবাসীর উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মো. রাব্বিন জামান রাজশাহী মহানগরীর বাসিন্দা। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন বলেও জানা গেছে।

বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন রাজশাহী মহানগর যুব বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন।

এ বিষয়ে মো. রাব্বিন জামান বলেন, “২৪ নং ওয়ার্ডের নাগরিকদের উন্নয়ন ও সেবার মান বাড়াতে আমি কাজ করতে চাই। জনগণের সমর্থন পেলে এলাকায় ৭ দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। অবকাঠামো উন্নয়ন, প্রাথমিক চিকিৎসা নিশ্চিতকরণ, মাদক মুক্ত সমাজ, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সৎ, জবাবদিহিমূলক ও জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে মো. রাব্বিন জামানের অংশগ্রহণ আসন্ন রাসিক নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা