ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে একজন জিবিত

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:৩৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:৩৩:৩০ পূর্বাহ্ন
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে একজন জিবিত এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে একজন জিবিত
আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জতিক বিমানবন্দরে এ দূর্ঘটনা ঘটে।

এদিকে বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে আছড়ে পড়ে। ওই সময় অনেক তরুণ চিকিৎসক সেখানে মধ্যাহ্নভোজ করছিলেন। তাঁদেরও অনেকেই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জতিক বিমানবন্দর থেকে টেকঅফ করেছিল বোয়িং ড্রিমলাইনার বিমানটি। মাটি ছাড়ার ৩৩ সেকেন্ডের মাথায় সেই বিমানটি মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা দেয়। ফলে কমপক্ষে ২৬০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 

তবে সরকার এই দুর্ঘটনায় হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন যে ২৪২ জন আরোহীর মধ্যে কেবল একজন বেঁচে আছেন; পুলিশ কমিশনার বিধি চৌধুরি জানিয়েছেন, নিহতের সংখ্যা ২৬০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হোস্টেলে আরও অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে মেডিকেল কলেজে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিমান দুর্ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আহমেদাবাদ বিমানবন্দর চত্বর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে এআই-১৭১ বিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ভিজ্যুয়ালে মাটিতে পোড়া দেহের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। এমনকী অনেকের দেহাংশ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা গেছে। 

দুর্ঘটনার কবলে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী হলেন রমেশ কুমার বিশ্বাস। ১১ এ আসনে বসে থাকা সেই যাত্রী এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, বিমানটি আকাশে ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যে বিকট শব্দ হয়। দুর্ঘটনার বিষয়ে পাইলট বা ক্রুদের কাছ থেকে কোনও সতর্কবার্তা পাওয়া যায়নি। দুর্ঘটনার পর যখন আমি নিজেকে জীবিত আবিষ্কার করি, তখন দেখি আমার আশেপাশে লাশগুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। আমার পায়ে আঘাত লেগেছিল কিন্তু আমি যত দ্রুত সম্ভব দৌড়ে বের হই।' ৎ

এই বোয়িং বিমানের কিছু অংশ মেডিকেল কলেজের হোস্টেলের ডাইনিং হল এবং মেসে আছড়ে পড়ে। হোস্টেলে থাকা অন্তত চার এমবিবিএস পড়ুয়া মারা গেছেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। পরে কলেজের ডিন মীনাক্ষী পারিখ বলেন, তৃতীয় বর্ষের দুই পড়ুয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন চিকিৎসকের স্ত্রীরও মৃত্যু হয়েছে। এছাড়াও ওই এলাকায় বসবাসরত বহু বাসিন্দারও মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ডিএনএ পরীক্ষার পরই সঠিক মৃতের সংখ্যা জানানো সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি