ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৯:২৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৯:২৭:২৩ অপরাহ্ন
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুই ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন এবং রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে আরেকজন নিহত হন। নিহতরা হলেন আনন্দ কুমার সাহা (৪৫) ও রেজোয়ান হোসেন (১৪)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা মোটরসাইকেলযোগে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকায় যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার 

পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
নিহত আনন্দ কুমার সাহা রাণীশংকৈল পৌর শহরের বন্দর হাটখোলা এলাকার বাসিন্দা এবং কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে।

অন্যদিকে শুক্রবার রাতে রাণীশংকৈল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় রেজোয়ান হোসেন (১৪)। রেজোয়ান ওই এলাকার তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, রাতে আকস্মিক ঝড়ের তীব্রতায় অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ে এবং কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পৃথক দুটি ঘটনায় একজন সড়ক দুর্ঘটনায় এবং একজন ঝড়ের সময় দেয়াল ধসে মারা গেছেন। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে একই দিনে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ও ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার