ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:১০:১২ পূর্বাহ্ন
করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু
করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সঞ্জয় ছিলেন একজন ব্যবসায়ী। প্রতিবেদন অনুযায়ী, পোলো খেলার সময় সঞ্জয় অসুস্থ হয়ে পড়েন। সুহেল শেঠও টুইটারে শোকবার্তা শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘@sunjaykapur-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত: তিনি আজ ইংল্যান্ডে মারা গেছেন: এটি একটি ভয়ানক ক্ষতি এবং তার পরিবার এবং @sonacomstar-এর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা… ওঁ শান্তি।’

কাকতালীয়ভাবে, সঞ্জয় কাপুরের শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটি কয়েক ঘন্টা আগেই ছিল। যখন তিনি বৃহস্পতিবার বিকেলে বিমান দুর্ঘটনায় নিহত Air India যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে সঞ্জয়ের মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গেই করিশ্মার সঙ্গে দেখা করতে এসেছিলেন সইফ আলি খান, করিনা কাপুর, অমৃতা আরোরা, মালাইকা আরোরা-রা।

সঞ্জয় এবং করিশ্মা কাপুর ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ২০১০ সালে করিশ্মা তাঁর ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বইয়ের বাড়িতে চলে যান। ২০১৪ সালে, তাঁরা তাদের বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নেন এবং বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করে। ডিভোর্সের পর দুই সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান করিশ্মা। এরপর থেকে কিয়ান ও সামায়রা মুম্বইতেই বড় হয়েছে। যদিও সঞ্জয়ও ডিভোর্সের আগে ছেলেমেয়েদের কাস্টেডি পাওয়ার অনেক চেষ্টাই করেছিলেন।

এরপর সঞ্জয় কাপুর ২০১৭ সালের এপ্রিলে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। এবং ২০১৮ সালের ডিসেম্বর মাসে দম্পতি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক