ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেপ্তার গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী হজের শিক্ষা ধরে রাখার ৬ উপায় রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১ রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ! অভাবের অন্ধকার পেরিয়ে আলোর পথে নুরেশা: ইউটিউব দেখে শুরু, আজ কৃষিতেই মাসে লাখ টাকার স্বপ্নজয় অস্ট্রেলিয়া সিরিজের আগে তামিম-হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি বরফের মতো ঠান্ডা হয়ে যায় হাত- পা, গরমেও শীতের অনুভূতি হয়! নরসিংদীতে ইজিবাইক চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ও পেটে ছুরিকাঘাত করে ছিনতাই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তোপের মুখে নেতানিয়াহু বন্ধ ঘরে বৃদ্ধার পচা-গলা-পোকা ধরা মরদেহ, খোঁজ রাখেনি তিন সন্তানের কেউ হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নায়লা নাইম নানার বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৫:৪৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৫:৪৯:০২ অপরাহ্ন
রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয় রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়
রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পরে দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী বার ভবনের ১নম্বর ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের প্রার্থী এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম ও মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমনি, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্ররি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডটি সম্পাদক তানভীর আহমদে জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমশেন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল।

এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫