ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে বাদ পড়ছেন অন্তঃসত্ত্বা দীপিকা! বগুড়ায় একাধিক মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৫০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাণীনগরে ধান কাটা-মারা শুরু, ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা আল নাসেরের হয়ে রোনাল্ডো ও জুনিয়রের একসঙ্গে খেলার সম্ভাবনা এশীয় জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ নিদ্রায় খামতি বুঝিয়ে দেয় শরীর, কোন উপসর্গে সতর্ক হবেন হাম ও হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্ট খেলে কারা বেশি উপকার পাবেন পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা নগরীতে বিপুল পরিমাণ নকল সিগারেট সহ বাবু গ্রেপ্তার শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি রোজ তিন বার ‘সরি’ বলেই নাকি টিকেছে ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যজীবন জামালপুরে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৫:৪২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৫:৪২:৪৭ অপরাহ্ন
ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮ ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত প্রায় ৮ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন চলছিল। এ সময় সেখানে উপস্থিত মহিলা কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা মহিলা কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন মহিলা কর্মীও রয়েছেন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত