ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম

রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:৩৪:৪৭ অপরাহ্ন
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে রুবাইয়া (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় দাড়ি দিয়ে আত্নহত‍্যা করেছে। শুত্রবার সকালে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রুবাইয়া উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল রাখালগাছী গ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলাম রিপনের  ২য় মেয়ে পাশ্ববর্তী মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সাথে প্রায় ৩বছর আগে বিয়ে হয়। বিয়ের ১বছর পর নাজমুল সৌদিতে চলে গেলে রুবাইয়া বেশি সময় বাবার বাড়িতেই অবস্থান করতো। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়িতে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা করে বলে রুবাইয়া এমন গুঞ্জন চলছে। এই সময় বাড়িতে কেউ ছিলো না। ব্যবসায়ী বাবা তার প্রতিষ্ঠান থেকে ইফতারের কিছু পর বাড়িতে এসে দেখতে পায় রুবাইয়া ঘরের দরজা বন্ধ করে রেখেছে। তাকে দরজা খোলার জন্য ডাকা-ডাকি শুরু করলে ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুবাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বলে জানান রুবাইয়ার বড় ভগ্নীপতি মোস্তাফিজুর রহমান।।

পরে রাণীনগর থানায় খবর দিলে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এব্যাপারে রাণীনগর থানায় রুবাইয়ার বাবা মাজেদুল ইসলাম রিপন বাদি হয়ে একটি ইউডি মামলা করে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ইউডি মামলার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করি। পারিবারিক কিছু অশান্তি ও অত্যাধিক জেদের বসত রুবাইয়া গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন