ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

মানিকছড়িতে পিকআপের ধাক্কায় আট বছরের শিশু নিহত

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:১১:৫৯ অপরাহ্ন
মানিকছড়িতে পিকআপের ধাক্কায় আট বছরের শিশু নিহত ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় পিকআপের ধাক্কায় মো. রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুরটি মা রুজি আক্তার পুলিশের কনস্টেবল পদে মানিকছড়ি সার্কেল অফিসে কর্মরত এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

নিহত রাফী মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে মানিকছড়ি বাজারের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিলো একটি পিকআপ। এমন সময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক শিশু রাফীর সাথে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় রাফী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার