ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'কান'-এর রেড কার্পেটে 'ডেবিউ' তারা সুতারিয়ার! সাজে কান মাতিয়ে দিলেন আলিয়া ভট্ট প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিতে বললেন ডিসি আসমা শাহীন হজযাত্রীকে বিদায় জানানোর সময় যে দোয়া পড়বেন কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব দিল্লিতে বাসের ভেতরে গণধর্ষণ নুন-জলে পা ডুবিয়ে রাখলেই কমবে স্ট্রোকের ঝুঁকি! শি’র সঙ্গে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে ওট্‌স, বেসন ও চন্দন দিয়েই উজ্বলতা ফিরবে রোদে পুড়ে যাওয়া কালচে ত্বকে বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মাঠ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি ‘ইরানের পরিস্থিতি আরও কঠোর হয়েছে’, নিজের দেশে নিষিদ্ধ মন্দনা! তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী “ইবনে সিনা ট্রাস্ট ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান” অনুষ্ঠিত রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন এনবিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৪:০৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৪:০৬:৪৫ অপরাহ্ন
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী ছবি: সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। ১৭ বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে সব কাজ, সব ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করেই করবো।

শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক এ্যানি চৌধুরী আরও বলেন, সবার আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। এ কাজগুলো চালু রাখবো, তখন সেই সুবিধা জনগণের কাছে পৌঁছে দেবো।

১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, কাহারুল দিনাজপুরের উপজেলায় সাহাপাড়ায় এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রহমান করবেন। এরমাধ্যমে খাল খনন কর্মসূচি শুরু হবে। সারাদেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। ‎প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুবিধা পেয়েছি। ফলে উৎপাদন দ্বিগুণ হয়েছে, মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর হিসেবে গড়তে সক্ষম হয়েছি। এখনো সারা বাংলাদেশটাকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং জিয়াউর রহমানের যে কর্মসূচি, সে কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবো।

লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেছি। খালে যে পরিমাণ ময়লা বর্জ্য পড়ে আছে বা দখল হয়ে আছে, এগুলো যদি আমরা কোনভাবেই সরিয়ে না নিই, তাহলে খাল খননের সুবিধা আমরা পাবো না। সেজন্য একদিকে খাল খনন অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, তা সফল হবে বলে আমরা মনে করছি। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী