ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাসচাপায় মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৩:৫৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৩:৫৫:৩৫ অপরাহ্ন
বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাসচাপায় মৃত্যু ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষ্যে বোনের বাসায় উপহার হিসেবে সেমাই ও চিনি পৌঁছে দিতে যাচ্ছিলেন দুই বন্ধু। কিন্তু আনন্দযাত্রার মাঝপথেই সব শেষ হয়ে গেল ঘাতক বাসের চাকায়। দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নুর ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মো. রয়েল ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে বিরল উপজেলা থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলায় যাচ্ছিলেন নুর ইসলাম ও তার বন্ধু রয়েল ইসলাম। তারা মূলত বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে। আহত মো. রয়েল ইসলাম একই এলাকার মির্জাপুর গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে।

খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একইসাথে আহত রয়েল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।'

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনর রশীদ জানান, খবর পাওয়ামাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত এবং আঘাত খুব বেশি গুরুতর নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে