ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কোন মোহভঙ্গ হয় অনন্যার রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত ধনী সেলিব্রিটিদের তালিকায় টেলর সুইফট ও কিম কার্দাশিয়ানও ‘চলমান প্রেক্ষাপটে ইরান আর আগের ইরান নেই’: নেতানিয়াহু চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু শবে কদরের দোয়া মানিকছড়িতে পিকআপের ধাক্কায় আট বছরের শিশু নিহত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই সৌদির উপকূলে অগ্নিকাণ্ডের শিকার মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ জেরাল্ড ফোর্ড! বোনের বাসায় সেমাই-চিনি নিয়ে যাওয়ার পথে বাসচাপায় মৃত্যু স্ত্রী-সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে পুঠিয়ায় গভীর রাতে ভ্রাম্যমান অভিযান নতুন করে বিক্ষোভ হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি আইআরজিসির নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী গণপরিবহণে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

অবৈধ উপায়ে ব্যবসার অভিযোগে ৬০টি দেশের উপরে তদন্তে আমেরিকা!

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৩:১৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৩:১৭:২৮ অপরাহ্ন
অবৈধ উপায়ে ব্যবসার অভিযোগে ৬০টি দেশের উপরে তদন্তে আমেরিকা! ফাইল ফটো
অবৈধ ভাবে বাণিজ্য চালানোর অভিযোগে মোট ৬০টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানাল আমেরিকা। বুধবারই ভারত, চিন-সহ ১৬টি দেশের বিরুদ্ধে এই একই কারণে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। বৃহস্পতিবার (আমেরিকার সময় অনুসারে) সেই তালিকায় আরও বেশ কিছু দেশকে যুক্ত করে জানানো হয়, নিয়ম না-মেনে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর জন্য ৬০টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।

নতুন তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, সৌদি আরব, ইজরায়েলের মতো দেশের নাম। এমন কিছু দেশের বিরুদ্ধে আমেরিকা তদন্ত শুরুর কথা জানিয়েছে, যেগুলির সঙ্গে আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক তো বটেই, কৌশলগত সম্পর্কও মজবুত।

আমেরিকার অভিযোগ, এই দেশগুলি জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য তাদের অভ্যন্তরীণ বাজারে ঢুকতে দিচ্ছে। এই প্রসঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেন, “বাধ্যতামূলক শ্রম নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ঐকমত্য তৈরি হলেও (বিভিন্ন দেশের) সরকারগুলি এই ভাবে উৎপাদিত পণ্য দেশের বাজারে ঢোকা রুখতে পারছে না।” তাই ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১(বি) অনুচ্ছেদ অনুসারে এই দেশগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আমেরিকা। বুধবারই হোয়াইট হাউসের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তদন্ত ‘অনিয়ম’ প্রমাণিত হলে দেশগুলির পণ্যের উপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউরোপের বেশ কয়েকটি দেশের সমবায়)-সহ ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল আমেরিকা। তাদের আতশকাচের নীচে যে মোট ৬০টি দেশ রয়েছে, তা-ও সে দিন স্পষ্ট করে দিয়েছিলেন আমেরিকার বাণিজ্য প্রতিনিধি। ২৪ ঘণ্টার মধ্যেই আতশকাচের তলায় থাকা প্রত্যেকটি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিল ট্রাম্প প্রশাসন।

সুপ্রিম কোর্টের রায়ে শুল্কনীতি নিয়ে চাপে পড়া ট্রাম্প বিভিন্ন দেশে মার্কিন পণ্যের রফতানি বাড়াতেই এই কৌশল নিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নিজেদের পণ্য রফতানির ক্ষেত্রে আমেরিকা এই যুক্তি দিতে পারে যে, তারা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে কোনও কিছুর উৎপাদন করে না। তাই মার্কিন পণ্য আমদানি করলে কোনও দেশের আন্তর্জাতিক বিধি লঙ্ঘন হবে না।

সম্প্রতি একটি রায়ে ট্রাম্পের অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের নীতি বাতিল করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। আমেরিকার শীর্ষ আদালত জানায়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) মাধ্যমে বিভিন্ন দেশের উপরে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছিল, সেগুলি আর কার্যকর হবে না। আর ওই হারে শুল্ক আদায় করা হবে না। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেই ট্রাম্প প্রতিটি দেশের উপর ১৫ শতাংশ ‘সাময়িক শুল্ক’ নেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া ১৫০ দিনের বেশি এই ধরনের শুল্ক কার্যকর করা যায় না। এই পরিস্থিতিতে আমেরিকা জানিয়েছে, ৬০টি দেশের বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া ওই সময়সীমার মধ্যেই শেষ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই

তানোরে গোয়াল ঘরে আগুন ৬টি গরু পুড়ে ছাই