ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:৪৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:৪৩:৩০ অপরাহ্ন
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ‘দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পথচারী ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।

ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথি মো. গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা। গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থেকে নির্ভুল তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত মতামতের চেয়ে তথ্য-প্রমাণকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোনো বিশেষ পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকতায় সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না, যা সমাজে বিভ্রান্তি বা ঘৃণা ছড়াতে পারে।

গোলাম মোস্তফা মামুন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন। বিশেষ করে সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ সংবাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ভাষা ও বানানের বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

ইফতার নিতে আসা পথচারী ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তাঁরা বলেন, দুর্গাপুরে এই প্রথম এত বড় পরিসরে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন মানবিক উদ্যোগের জন্য দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মো. চয়েন উদ্দিন শেখ, মো. শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সহসভাপতি মো. আ. খালেক, সহসভাপতি মো. খুরশেদ আলম, সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, আইনবিষয়ক সম্পাদক এ এইচ বিজয়, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সিহাব আলম সম্রাট, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবন, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নাইম ইসলামসহ প্রেসক্লাবের সহযোগী সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি