ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রামুতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিশু নিহত

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:৪১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:৪১:১৯ অপরাহ্ন
রামুতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিশু নিহত ছবি: সংগৃহীত
কক্সবাজারে রামুর খুনিয়াপালংয়ে মিনিট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত এবং চালকসহ তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক) রামু উপজেলার মির্জা আলীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন।

নিহতরা হলো- উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)।

আহতরা হলো- নিহতদের একই এলাকার সরওয়ার আলম ফয়সালের স্ত্রী উম্মে হাবিবা বিউটি (২৬) ও তার মেয়ে শিশু ফায়জা বিনতে ফয়সাল (৬)। ঘটনায় আহত অটোরিকশা চালক মোহাম্মদ সাঈদী (২৭) রাজাপালং ইউনিয়নের বাগনের পাহাড় এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পরিদর্শক নাছির উদ্দিন বলেন, বিকেলে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শিশু নিহত এবং চালক সহ চারজন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। তাদের চমেকে নিয়ে যাওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছলে জান্নাতুল মাওয়া মনির মৃত্যু হয়েছে। আহত অপর দুইজন কক্সবাজারে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে।

মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান নাছির উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান