ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১০:৩৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১০:৩৯:২০ অপরাহ্ন
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানির পর ওই উদ্যোক্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাতে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিবু দাসের ছোট ভাই দীপু দাস ডৌবাড়ী ইউনিয়নের নারীদের কাছ থেকে কয়েক দিন ধরে ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নেন। গতকালও ইউনিয়ন উদ্যোক্তার কার্যালয়ে নারীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন দীপু দাস। তখন স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে দীপু দাস টাকা ফেরত দেন।

ভিডিওতে দেখা গেছে, চেয়ারে বসে থাকা এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন নারী। এ সময় টেবিলের ওপর কয়েকজনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখা যায়। ভিডিও ধারণ করা ব্যক্তি বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য ইউনিয়নের প্রায় ৯ হাজার মানুষের কাছ থেকে ১৩০ টাকা করে নিয়েছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি সবার টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পরে চেয়ারে বসা ব্যক্তি ড্রয়ার থেকে টাকা বের করে উপস্থিত নারীদের ফিরিয়ে দেন। এ সময় টাকা ফেরত দেওয়া ব্যক্তি নারীদের নাম জিজ্ঞাসা করে টাকা ফেরত দিচ্ছিলেন। ইউনিয়নের উদ্যোক্তার কার্যালয়ে নারীদের ভিড় দেখা গেছে। টাকা ফেরত দেওয়া ব্যক্তি ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসের ভাই দীপু দাস। এ সময় শিবু দাসকে কার্যালয়ে দেখা যায়নি।

এ বিষয়ে কথা বলতে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছিল। এতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যদিও ইউপির উদ্যোক্তার পদটি সরকারি কোনো পদ নয়। এরপরও এ ঘটনায় শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী